- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বিশ্বম্ভরপুর মডেল উচ্চ বিদ্যালয়ে শিক্ষা বিষয়ক সমাবেশ

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর মডেল উচ্চ বিদ্যালয়ে শিক্ষার গুণগত মান বৃদ্ধি ও শত ভাগ পাশ করার লক্ষে দশম শ্রেণীর ছাত্র-ছাত্রীর অভিভাবক বৃন্দকে নিয়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার মডেল উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অভিভাবক সমাবেশে বিদ্যালয়ে পরিচালনা কমিটির সদস্য ইসকান্দর আলীর সভাপতিত্বে ও শিক্ষক আবু হানিফের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, পিটিএ কমিটির সদস্যবৃন্দ, শিক্ষকবৃন্দ ও দশম শ্রেণীর ছাত্র-ছাত্রীর অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজ্জাদুর রহমান সাজু, সহকারি প্রধান শিক্ষক আহসান হাবিব, সিনিয়র শিক্ষক চন্দ্র শেখর সরকার, গোলাম মোস্তুফা কামাল, পিটিএ কমিটির সভাপতি স্বপন কুমার বর্মন,  ম্যানেজিং কমিটির সদস্য ইয়াহিয়া রহমান তালুকদার, রমজান আলী, অভিভাবক নুরুল আমিন, আবু ছায়েদ,রজত তালুকদার,  শওকত মিয়া, সিপ্রা রানী বিশ্বাস, কল্পনা বর্মন, রোজি বেগম, মন্তাজ উদ্দিন, অনিল চন্দ্র, গোলেনুর প্রমুখ।

  • [১]