বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর মডেল উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থী ও জেএসসি পরীক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার মডেল উচ্চ বিদ্যালয় মিলনায়তনে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. আব্দুল কাইয়ূমের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক গোলাম মোস্তফা কামালের সঞ্চালনায় অভিভাবক, শিক্ষার্থী, শিক্ষক ও পরিচালনা কমিটির সদস্যদের উপস্থিতিতে শিক্ষার গুণগত মানবৃদ্ধি ও ভাল ফলাফল অর্জনের
পরামর্শ ও দিক নির্দেশানমূলক বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাজ্জাদুর রহমান সাজু, মেজর মাহফুজুর রহমান সবুজ, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক চন্দ্র শেখর সরকার, ম্যানেজিং কমিটির সদস্য ইয়াহিয়া রহমান তালুকদার, মো.ইস্কান্দর আলী, পিটিএ সভাপতি স্বপন কুমার বর্মন, শিক্ষক মো.আবু হানিফা প্রমুখ।