- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বিশ্বম্ভরপুর মন্দির পরিদর্শনে অতিরিক্ত পুলিশ সুপারের

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জয়নাল আবেদীন বিশ্বম্ভরপুর উপজেলায় বিভিন্ন মন্দিরে প্রতিমা নির্মাণ কাজ পরিদর্শন করেছেন। মঙ্গলবার তিনি উপজেলা সদর কৃষ্ণনগর সার্বজনীন মন্দির, পলাশ সার্বজনীন মন্দির সহ বিভিন্ন মন্দিরে প্রতিমা নির্মাণ কাজ পরিদর্শন করেন।
এসময় তিনি মন্দিরে প্রতিমা নির্মাণ কাজ ও আইনশৃংঙ্খলা পরিস্থিতি সহ সার্বিক বিষয়ে মন্দিরের লোকজনের সাথে কথা বলেন এবং খোঁজ খবর নেন।
এসময় উপস্থিত ছিলেন বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ মো. ইকবাল হোসেন, এসআই আব্দুর রহমান, উপজেলা পূজা উদযাপন পরিষদ সাধারণ সম্পাদক ও প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন প্রমুখ।

  • [১]