বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর- শক্তিয়ারখলা এলজিডির সড়ক মেরামতের কাজ অবশেষে সিডিউল মোতাবেক বিটুমিন দিয়ে পুনরায় কাজ শুরু হয়। সড়ক মেরামত কাজে নি¤œমানের বিটুমিন ব্যবহার নিয়ে গত ১০ মার্চ বৃহস্পতিবার জনতা কর্তৃক নিম্নমানের বিটুমিন আটক নিয়ে উপজেলা প্রকৌশলীর নির্দেশে সাময়িকভাবে কাজ বন্ধ ছিল।
এ ব্যাপারে সোমবার রাস্তার পাশে বাঘমারা পয়েন্টে ঠিকাদার, ইউপি চেয়াম্যান, আওয়ামী লীগ নেতৃবৃন্দ, উপজেলা প্রকৌশলী ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ সহ জনসাধারণকে নিয়ে এক বৈঠক হয়। বৈঠকে সিদ্ধান্ত হয় সিডিউল মোতাবেক মানসম্পন্ন বিটুমিন দিয়ে সুষ্ঠুভাবে মেরামত কাজ সম্পন্ন করা হবে।
এসময় উপস্থিত ছিলেন বাদাঘাট (দ.) ইউপি চেয়ারম্যান অ্যাড. ছবাব মিয়া, উপজেলা আ. লীগের সাধারণ সম্পাদক দিলিপ কুমার বর্মন, উপজেলা প্রকৌশলী ফজলুর রহমান তালুকদার, উপ-সহকারী প্রকৌশলী জহিরুল ইসলাম, ঠিকাদার মো. রাজিব, বাদাঘাট (দ.) কৃষক লীগের সভাপতি মরম আলী, ইউপি সদস্য কাহের মিয়া, বাঘমারা গ্রামের মুরুব্বি প্রফুল্ল পাল, ব্যাবসায়ী হিফজুর রহমান প্রমুখ।
এলজিইডির বিশ্বম্ভরপুর উপজেলা প্রকৌশলী ফজলুর রহমান তালুকদার বলেন,‘বিটুমিন নিয়ে যে জটিলতা দেখা দিয়েছিল তার অবসান হয়েছে, সিডিউল মোতাবেক পুনরায় কাজ শুরু হয়েছে।’