বিশ্বম্ভরপুর প্রতিনিধি
সিলেটস্থ বিশ্বম্ভরপুর সমিতির নিজস্ব অর্থায়নে উপজেলার ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে ত্রাণ সহায়তা হিসাবে ২৫০পরিবারের মধ্যে আড়াই মে. টন চাল ও ৫শত লিটার ভোজ্য তৈল এবং নগদ টাকা বিতরণ করা হয়েছে।
শুক্রবার সকালে বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদ গণমিলনায়তনে ত্রাণ বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেটস্থ বিশ্বম্ভরপুর সমিতির সভাপতি দক্ষিণ সুরমা থানার ওসি শাহ মো. হারুনুর রশিদ। সমিতির সাধারণ সম্পাদক প্রভাষক জামাল হোসেনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ হারুনুর রশিদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বম্ভরপুর থানার ওসি মোল্লা মো. মনির হোসেন।
স্বাগত বক্তব্যে সভাপতি শাহ মো. হারুনুর রশিদ বলেন,‘ সিলেটে বসবাসরত বিশ্বম্ভরপুর সমিতির সদস্যদের নিজস্ব অর্থায়নে এ ত্রাণ সহায়তা প্রদান করা হয়েছে। সমিতি গঠনের পর থেকে বিশ্বম্ভরপুরের জনকল্যাণে সবাত্মক সহযোগিতা করার চেষ্টা করছি আমরা।’ তিনি সরকারের নিকট দাবি জানান, ফসল হারা ক্ষতিগ্রস্ত হাওর এলাকার কর্মসংস্থানের জন্য সরকারিভাবে প্রবাসে ১০ হাজার লোক পাঠানো এবং অন্যান্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার।
ত্রাণ বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির দপ্তর সম্পাদক প্রভাষক নজরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, প্রচার সম্পাদক আব্দুস ছোবান, সহ-সভাপতি হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন, অর্থ সম্পাদক হারুন অর রশিদ, সদস্য জসিম উদ্দিন, মহরম আলী, সুয়েব আহমদ, হাজী সাবুল মিয়া, আকিকুল ইসলাম, সাইফুল আমিন, হুসাইন আহমদ, উপজেলা প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মনসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। পরে উপজেলার বিভিন্ন গ্রামের ২৫০জন হতদরিদ্র কৃষক পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।