বিশ্বম্বরপুর প্রতিনিধি
জেলার বিশ্বম্ভরপুর উপজেলায় মোট ২৩টি মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। চলতি বছর উপজেলার হাওর এলাকায় বোরো ফসল হানি ও বন্যায় ব্যাপক ক্ষতিতে মানুষ অভাব অনটনে দিন যাপন করছেন। ফলে দুর্গাপূজা তেমন জোঁকজমকপূর্ণ হচ্ছে না কোথাও। উপজেলার সদর মন্দিরে পুজো হচ্ছে না। উপজেলার ২২টি সার্বজনীন ও ১টি পারিবারিক পূজা মন্দিরে পূজা অনুষ্ঠিত হচ্ছে। পূজার প্রথম দিন হাজং সম্প্রদায়ের কাইতকোনা পূজা মন্দিরে মোটামুটি ভিড় ছিল। এছাড়াও পলাশ, জনতা বাজার, শক্তিরখলা, বাঘমারা, বিশ্বম্ভরপুর শিববাড়ী, ফতেপুর মন্দির কিছুটা জমজমাট ছিল। সুষ্ঠু শান্তিপূর্ণ ভাবে দুর্গাপূজা উৎসব উদযাপনের লক্ষে উপজেলা প্রশাসন, থানা পুলিশ প্রশাসন ও উপজেলার পূজা উদযাপন পরিষদ সক্রিয় রয়েছে । বাংলাদেশ পূজা উযদাপন পরিষদ উপজেলা শাখার সভাপতি জীবন কৃষ্ণ দাশ ও সাধারণ সম্পাদক স্বপন কুমার বর্মন দেশ, জাতি, তথা, বিশ্ব, শান্তি কামনা করে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন।