স্টাফ রিপোর্টার
বিশ্বসাহিত্য কেন্দ্র সুনামগঞ্জ শাখার ২৫তম বর্ষপূর্তি পালিত হয়েছে। শুক্রবার বিকাল সাড়ে ৪টায় এ উপলক্ষে ২০১৮ সালে বই পড়া কর্মসূচির উদ্বোধন এবং এবং ২০১৭ সালে বই পড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে ২০১৭ সালে বই পড়া প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন পৌর মেয়র নাদের বখত।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ব সাহিত্য কেন্দ্র সুনামগঞ্জ শাখার সংগঠক ম. আলতাফুর রহমান।
এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রী, অভিভাবকবৃন্দসহ বিশ্বসাহিত্য কেন্দ্রের সদস্যরা উপস্থিত ছিলেন।