- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বিশ্বস্বাস্থ্য সংস্থা এবং জাতিসংঘের কোভিড-১৯ টাস্কফোর্সের টেকনিক্যাল উপদেষ্টা হলেন ড. নজরুল

স্টাফ রিপোর্টার
বিশ্বস্বাস্থ্য সংস্থা এবং জাতিসংঘের কোভিড-১৯ বিষয়ক টাস্কফোর্সের টেকনিক্যাল উপদেষ্টা হিসাবে নিয়োগ পেয়েছেন অক্সফোর্ড ইউনিভার্সিটির রিসার্স ফেলো ড. নজরুল ইসলাম। তিনি একই সাথে বিশ্ব খ্যাত ব্রিটিশ মেডিকেল জার্নাালের (বিএমজে) রিসার্স এডিটর এবং ক্যামব্রিজ ইউনিভার্সিটির ভিজিটিং রিসার্চার হিসেবেও নিয়োজিত আছেন।
নজরুল জন্মসুত্রে বাংলাদেশের নোয়াখালী জেলার বাসিন্দা। বিয়ে করেছেন তাহিরপুর উপজেলার বাসিন্দা অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব হারিছ উদ্দিনের জ্যেষ্ঠ সন্তান শারমিন শবনম কে। শারমিন শবনম স্কলারসীপ নিয়ে আমেরিকার পেলসেলভেনিয়া বিশ্ববিদ্যালয় থেকে মেকানিক্যাল বিষয়ে পিএইচডি করে বর্তমানে ইংল্যান্ডের লিসেস্টার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসাবে কর্মরত।
বিশ্বস্বাস্থ্য সংস্থার ওয়েবসাইট ও নজরুলের পারিবারিক সুত্রে জানা যায়, নজরুল রংপুর মেডিকেল থেকে এমবিবিএস ডিগ্রী অর্জন করেছেন। পরে এপিডেমিওলোজি (রোগবিস্তার সংক্রান্ত বিদ্যা) বিষয়ে যুক্তরাষ্ট্রের হার্ভাড ইউনিভার্সিটি থেকে মাস্টার্স এবং মেডিকেল স্ট্যাটিস্টিকক্স বিষয়ে কানাডার ব্রিটিশ কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রী অর্জন করেন। এরপর তিনি যুক্তরাজ্যের কেমব্রিজ ইউনিভার্সিটিতে কাজ করেন। বর্তমানে তিনি একই দেশের অক্সফোর্ড ইউনিভার্সিটিতে গবেষক ও শিক্ষক হিসাবে কর্মরত । তাঁর জন্ম ও বেড়ে ওঠা উপকুলীয় জেলা নোয়াখালীতে। বাবা কামাল উদ্দিন ও মা জাহানারা বেগমের বড় সন্তান তিনি।
নজরুল বর্তমানে কোভিড-১৯ নিয়ে গবেষণা করছেন। তাঁর গবেষণা প্রকাশিত হয়েছে নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিন, ব্রিটিশ মেডিকেল জার্নাল, জার্নাল অব দা রয়্যাল সোসাইট অব মেডিসিন, ইউরোপিয়ান জার্নাল অব পাবলিক হেলথ সহ অনেক বিখ্যাত মেডিকেল জার্নালে। এসব গবেষণা নিয়ে বিবিসি, সিএনএন, দ্য গার্ডিয়ান সহ বিভিন্ন আর্ন্তজাতিক মিডিয়ায় তাঁর সাক্ষাৎকার এবং রিপোর্ট প্রকাশিত হয়েছে ।
নজরুল ইসলাম তাহিরপুর উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার লিটনের ভাগ্নি জামাই।

  • [১]