- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বিশ্ব ছাত্র যুব উৎসবে যোগ দিতে রাশিয়া গেছেন মইনুদ্দিন জালাল

স্টাফ রিপোর্টার
১৯ তম বিশ্ব ছাত্র যুব উৎসবে যোগ দিতে মঙ্গলবার রাশিয়ায় গেছেন দৈনিক সুনামগঞ্জের খবরের উপদেষ্টা সম্পাদক, অঙ্গিকার বাংলাদেশের সিলেট বিভাগের সমন্বয়কারী, যুব ইউনিয়নের সাবেক কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট  মইনুদ্দিন আহমদ জালাল। তিনি ৫ম বারের এই  উৎসবে যোগদান করছেন।
‘শান্তি, সংহতি ও সামাজিক ন্যায্যতার জন্য আমরা সংগ্রাম করি সা¤্রাজ্যবাদের বিরুদ্ধে-অতীতকে সমুন্নত রেখে, ভবিষ্যত বিনির্মাণে’ স্লোগানকে সামনে রেখে আগামী ১৪ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত এই উৎসব অনুষ্ঠিত হবে রাশিয়ার কৃষ্ণ সাগর তীরবর্তী অলিম্পিক নগরী সোচিতে।
৭০ বছরের পুরনো এ উৎসব অনুষ্ঠিত হয় প্রতি ৪ বছর পরপর। এবারের উৎসবের অন্যতম প্রতিপাদ্য হচ্ছে শতবর্ষে রুশ সমাজতান্ত্রিক বিপ্লব। যে রুশ সমাজতান্ত্রিক বিপ্লবের চারিত্রিক বৈশিষ্ট্য, সফলতা ও গুরুত্ব এবং প্রাসঙ্গিকতা রয়েছে ফ্যাসিবাদবিরোধী, ঔপনিবেশিকতাবিরোধী ও সা¤্রাজ্যবাদবিরোধী লড়াইয়ে। রুশ বিপ্লবের শতবৎসর পূর্তি (১৯১৭-২০১৭) উপলক্ষে এবারের উৎসবটি অনেক বেশি তাৎপর্যপূর্ণ। ডব্লিউএফডিওয়াই’র একক নেতৃত্বে এবার দেশে দেশে বঞ্চিত মানুষের মুক্তির সংগ্রামের অভিজ্ঞতা বিনিময় ও সাংস্কৃতিক বৈশিষ্ট্য আদান প্রদানের জন্য ১৫০ টি দেশের প্রায় ২০ হাজার প্রতিনিধি এ উৎসবে অংশ  নেবেন।
অধ্যাপক এমএম আকাশের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দলে রয়েছেন টানা ৫ বার উৎসবে অংশ নেয়া অ্যাডভোকেট মইনুদ্দিন আহমদ জালাল, শাবিপ্রবি’র অধ্যাপক ড. নাজিয়া চৌধুরী, সিলেট সিপিবি’র সম্পাদক অ্যাড. আনোয়ার হোসেন সুমন, পিনাক  দেবনাথসহ দেশের সকল প্রগতিশীল সংগঠনের প্রায় শতাধিক  নেতবৃন্দ। বাংলাদেশের আবেদনের প্রেক্ষিতে রোহিঙ্গা ইস্যুকেও এবার আলোচ্যসূচিতে রাখা হয়েছে।
এবারের উৎসব উৎসর্গ করা হয়েছে বিশ্ব সা¤্রাজ্যবাদবিরোধী লড়াইয়ের প্রাণ পুরুষ কমরেড ফিডেল ক্যাস্ট্রো, বিশ্ব বিপ্লবের আদর্শিক নেতা কমরেড আর্নেস্টো চে গুয়েভারা এবং বিশ্বের সবশেষ ঔপনিবেশিক দেশ ওয়েস্টার্ন সাহারার সাবেক  প্রেসিডেন্ট  মোহাম্মাদ আব্দেল আজিজকে।
আগামী ২৫ অক্টোবর মস্কো হয়ে বাংলাদেশের প্রতিনিধি দলটি দেশে ফিরে আসবেন।

  • [১]