স্টাফ রিপোর্টার
‘আসুন আমরা প্রতিজ্ঞা করি, জীবন বাঁচাতে তামাক ছাড়ি’ প্রতিপাদ্য কে সামনে রেখে বিশ^ তামাকমুক্ত দিবস উদযাপিত হয়েছে।
সোমবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন।
সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান (বিপিএম), সিভিল সার্জন ডা. মো. শামস উদ্দিন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এস.এম. আব্দুর রহমান, যুব উন্নয়ন অধিদপ্তর এর উপ-পরিচালক মো. শাহনুর আলম, ডিজিএফআই’র পরিদর্শক মো. নাসির উদ্দিন, জেলা তথ্য অফিসার মো. আব্দুছ ছাত্তার, এনএসআই’র সহকারী পরিচালক নাসিম উদ্দীন, ইসলামিক ফাউন্ডেশনের মাস্টার ট্রেইনার মো. আশরাফ উদ্দিন, বিএমএ সুনামগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ডা. সৈকত দাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৌমিত্র চক্রবর্ত্তী, ডেপুটি সিভিল সার্জন ডা. মোহাম্মদ আশরাফুল হক, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক নিরঞ্জন বন্ধু দাম, স্বেচ্ছাসেবী সংস্থা আরডিএসএ’র নির্বাহী পরিচালক মো. মিজানুল হক সরকার, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ওমর ফারুক প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা তামাক ও তামাকজাত দ্রব্যের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে সবাইকে একযোগে কাজ করার কথা বলেন। এছাড়াও ২০৪০ সালের মধ্যে বাংলাদেশকে ধূমপানমুক্ত দেশ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা বাস্তবায়নে সবাইকে কাজ করার আহবান জানান।