- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বিশ্ব নাট্য দিবসে মঞ্চস্থ হলো ‘সুনাগরিকের সন্ধানে’

স্টাফ রিপোর্টার
বিশ্ব নাট্য দিবস উপলক্ষে ৩য় বারের মতো ‘সুনাগরিকের সন্ধানে’ নাটক মঞ্চস্থ করেছে রঙ্গালয় সুনামগঞ্জ।
ররিবার সন্ধ্যার পর জেলা শিল্পকলা একাডেমির হাসন রাজা মিলনায়তনে জেলা শিল্পকলা একাডেমি ও রঙ্গালয় সুনামগঞ্জের যৌথ আয়োজন নাটকটি মঞ্চায়ন করা হয়। নাটকটি রচনা করেছেন মলয় ভৌমিক এবং নির্দেশনা দিয়েছেন পল্লব ভট্টাচার্য্য।
সুনাগরিকের সন্ধানে নাটকে একটি রাজ্যের অযোগ্য রাজা আর রাজদরবারের বিশারদের মাধ্যমে বর্তমান সময়ের নেতৃত্ব, সৎ, নিষ্টাবান নাগরিকের অপ্রতুলতা ফুটিয়ে তোলা হয়েছে। নাটকের বিভিন্ন চরিত্রের হাস্যরসের মাধ্যমে সত্য ও ন্যায়ের বার্তা দেয়া হয়েছে। এছাড়াও নেতৃত্বের আসনে সুনাগরিক নির্বাচনের মাধ্যমে দেশ ও সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করা হয়েছে নাটকটিতে।
নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজুল ইসলাম ইমন, শমীর্ তালুকদার নগর, শহীদ নূর আহমেদ, রাতুল সাহা রায়, সৃজন, অলিদ হাসান তানভীর, প্রান্ত বণিক, পলাশ, নাহিয়ান নাফি, নাইম আহমেদ, সানজিদা আক্তার লিনা, জোনাকি পাল, সাইমা সিদ্দিকা, তন্না দাশ, মাহমুদা জাহান মুন, জয়া দাস, মারুফা রিয়া।
এছাড়াও নাটকে প্রযোজনা অধিকর্তা ছিলেন শাহিন বাহার খান, কোরিওগ্রাফি মৌলি তালুকদার এবং মঞ্চ ব্যবস্থাপক প্রান্থ বণিক, কস্টিউম ডিজাইনার জিহান জোবায়ের ,আবহ সংগীত নাবিল চৌধুরী, কপিল ঋষি, আলোকসজ্জায় রাহিম এবং রুহুল, সেটে. শহীদনূর আহমেদ, মেকাপে মঞ্জু তালুকদার।

নাটক শুরুর পূর্বে রোকসানা আলম শশী’র সঞ্চালনায় বক্তব্য রাখেন অ্যাড. জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ও রঙ্গালয় সুনামগঞ্জ এর প্রধান উপদেষ্টা অ্যাড. শামছুল আবেদিন, সুনামগঞ্জ সদর উপজেলা অ্যাড. আবুল হোসেন, জেলা কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী, বিশিষ্ট গীতিকার দিলাউর রহমান মুজিব, বিশিষ্ট গীতিকার আব্দুল কাহার, জেলা বাউল সমিতির সভাপতি বাউল শাহজাহান সিরাজ, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক অ্যাড. খলিল রহমান, উদীচী সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, বিশিষ্ট গীতিকার ও রঙ্গালয় সুনামগঞ্জ এর উপদেষ্টা শাহিন বাহার খান, চ্যানেল ২৪ জেলা প্রতিনিধি ও রঙ্গালয় সুনামগঞ্জ এর উপদেষ্টা এ আর জুয়েল প্রমুখ।

  • [১]