- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বিশ্ব পানি দিবসে পানি উন্নয়ন বোর্ডের কেউ নেই

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুরে বিশ্ব পানি দিবস উপলক্ষে আয়োজিত কর্মসুচীতে পানি উন্নয়ন বোর্ডের কোন কর্মকর্তা বা কর্মচারিকে দেখা যায়নি। এতে কর্মসুচীতে উপস্থিত অনেকেই ক্ষুব্ধ হয়েছেন। দিবসটির উদযাপনের লক্ষে জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে থেকে র‌্যালি রেব হয়ে পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যারি শেষে উপজেলা চত্বরে ইউএনও মোহাম্মদ মাসুম বিল্লাহর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, প্রেসক্লাব সভাপতি শংকর রায়, উপজেলা রির্সোস সেন্টারের প্রশিক্ষক হারুন-উর রশিদ, মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার অরূপ রায় প্রমুখ।

  • [১]