‘পানি ও জীবিকা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পানি দিবস উপলক্ষে সচেতন নাগরিক কমিটি (সনাক) ও ইয়েস গ্রুরপর আয়োজনে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পানি খাতে শুদ্ধাচারের গুরুত্ব সম্পর্কে সংবেদনশীলতা তৈরির জন্য সাধারণ জ্ঞান, লেখাধুলা, সাম্প্রতিক বিশ্ব এবং মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ বিষয়সহ, পানি সম্পর্কিত বিষয় নিয়ে পৌর এলাকাধীন বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে সরকারি এসসি বালিকা উচ্চ বিদ্যালয় হল রুমে মঙ্গলবার দুপুরে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় শহরের সরকারি এস.সি উচ্চ
বালিকা বিদ্যালয়, এইচ এম পি উচ্চ বিদ্যালয় সুনামগঞ্জ, লবজান উচ্চ বালিকা বিদ্যালয়, বিয়াম ল্যাবরেটরি স্কুল, সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়, সরকারি জুবলী উচ্চ বিদ্যালয়সহ ৬টি বিদ্যালয় থেকে ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণীর ৬জন করে মোট ৩৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় সরকারি জুবলী উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয় এবং বিয়াম ল্যাবরেটরি স্কুল রানার্সআপ এবং সরকারি এস.সি বালিকা উচ্চ বিদ্যালয় ২য় রানার্সআপ হয়। চ্যাম্পিয়ান রানার্সআপ প্রতিষ্ঠানগুলো ছাড়াও কুইজ প্রতিযোগিতার ব্যক্তিগত সর্বোচ্চ নম্বর প্রাপ্ত শিক্ষার্থী এবং প্রতিটি বিদ্যালয়ের সর্বোচ্চ নম্বর প্রাপ্ত ২জন শিক্ষার্থীকে টিআইবি সনাকের সনদপত্র ও বিশেষ পুরষ্কার প্রদান করা হয়। আলোচনায় বক্তব্য রাখেন সনাকের সভাপতি জনাব নুরুর চৌধুরী, সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও সনাক সদস্য অবসরপ্রাপ্ত অধ্যক্ষ পরিমল কান্তি দে, সরকারি এসসি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম, সনাক সদস্য যোগেশ্বর দাশ, সঞ্চিতা চৌধুরী, রুনা শাহীন আরা লেইছ এবং কানিজ সুলতানা প্রমুখ। পরে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। (প্রেস বিজ্ঞপ্তি)