জগন্নাথপুর অফিস
পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, বর্তমান সরকার কোভিড ১৯ গুরুত্বের সাথে মোকাবিলায় নানা পদক্ষেপ গ্রহণ করার বিশ্বের অনেক দেশের চেয়ে বাংলাদেশে আক্রান্ত ও মৃত্যুর হার কম।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী সিদ্ধান্তের ফলে বিশ্ব মন্দার মধ্যেও বাংলাদেশ সফলভাবে এগিয়ে যাচ্ছে। এই অগ্রযাত্রা অব্যাহত রাখতে শেখ হাসিনার নেতৃত্বের বিকল্প নেই। তিনি বাংলাদেশকে মর্যাদার উচ্চ আসনে অধিষ্ঠিত করেছে।
মঙ্গলবার দুপুরে জগন্নাথপুর উপজেলা আওয়ামা লীগ আয়োজিত ঈদ পুনমিলনী সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবদুল কাইয়ুম’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিমের পরিচালনায় সভায় বক্তব্য দেন জেলা আওয়ামী লীগ সহ সভাপতি সিদ্দিক আহমেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, জেলা পরিষদ সদস্য মাহাতাবুল হাসান, পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র সফিকুল হক, পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক, মীরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল হক প্রমুখ।
এর আগে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান’র সভাপতিত্বে উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় যোগদান করেন। পরে তিনি বন্যা দুর্গত মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ ও উপজেলা পরিষদ চত্বরে একটি আম গাছের চারা রোপন করেন।