- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে সভা

স্টাফ রিপোর্টার
বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে ২৫০ শয্যা বিশিষ্ট সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ‘মাতৃদুগ্ধদানে সহায়তা করুন, স্বাস্থ্যকর পৃথিবী গড়ুন’ প্রতিপাদ্যকে সামনে রেখে এই সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ও ২৫০ শয্যা বিশিষ্ট সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. শামস উদ্দিন।
সভায় আরও উপস্থিত ছিলেন ডা. এ.এস.এম আব্দুল মোমেন, ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালের সহকারী পরিচালক ডা. মোহাম্মদ আশরাফুল হক সহ সিনিয়র কনসালটেন্ট বৃন্দ, জুনিয়র কনসালটেন্ট বৃন্দ, মেডিকেল অফিসার বৃন্দ, সেবা তত্ত্বাবধায়ক, সিনিয়র স্টাফ নার্স বৃন্দ ও হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ।

  • [১]