স্টাফ রিপোর্টার
জেলা প্রশাসক কাপ টি-২০ স্কুল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার এমপি। রবিবার বিকালে উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামরুজ্জামানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার এমপি।
এসময় তিনি বলেন, ‘বাংলাদেশের নাম বিশ্ব মানচিত্রে উজ্বল করেছে খেলোয়াড়রা। ক্রীড়া বিশ্বে বর্তমানে বাংলাদেশ একটি অন্যতম দেশ। আমাদের মাশরাফি, সাকিব, মোস্তাফিজ শুধু বাংলাদেশ নয় বিশ্ব ক্রিকেটের তারকা খেলোয়াড়। ক্রীড়াঙ্গন ছাড়া অন্য কোন মাধ্যমে এতো দ্রুত বিশে^ বাংলাদেশকে পরিচিত করা সম্ভব নয়।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্রীড়া ক্ষেত্রে বিশেষ অবদান রেখে চলেছেন। খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সাড়ে সাত কোটি মানুষ অস্ত্র হাতে দেশকে স্বাধীন করেছিলেন আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে বিশে^র বুকে উন্নত ও সমৃদ্ধ দেশে পরিণত করছেন।
এসময় তিনি যুবসমাজকে অপরাধ কর্মকা- থেকে দূরে রাখতে জেলা প্রশাসক কাপ টি-২০ স্কুল ক্রিকেট টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
তিনি বলেন, সুনামগঞ্জের অনেক সুনাম আছে আমি শুনেছি। খেলার মাধ্যমে সুনামগঞ্জের সে সুনামকে আরো বাড়িয়ে দিতে হবে। সুনামগঞ্জের উদীয়মান খেলোয়াড়দের দিকে বিশেষ খেয়াল রাখতে হবে, তাদের উৎসাহ দিতে হবে। হয়তো একদিন তাদের মধ্যে কেউ জাতীয় দলের খেলোয়াড় হবেন।
অনুষ্ঠানে এছাড়াও বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন- সুনামগঞ্জ- মৌলভীবাজারের সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাড. শামছুন নাহার বেগম শাহানা, অতিরিক্ত জেলা প্রশাসক সাবেরা আক্তার, পৌর মেয়র আয়ূব বখ্ত জগলুল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন, সিভিল সার্জন ডা. আশুতোষ দাস, সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, যুব মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি লুবনা আফরোজ, জেলা উদীচী’র সভাপতি শীলা রায়, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম, ক্রীড়া সংগঠক পারভেজ আহমদ চৌধুরী, হায়দার চৌধুরী লিটন, সিরাজুর রহমান সিরাজ, পৌর কাউন্সিলর হোসেন আহমদ রাসেল প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানের পর জেলা প্রশাসন একাদশ ও জেলা ক্রীড়া সংস্থা একাদশ এর মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
এর পর তিনি জেলা স্টেডিয়ামের নবনির্মিত দোতলা প্যাভিলিয়ন ভবন উদ্বোধন করেন এবং জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়র সভায় মিলিত হন।
জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এবং সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এ- ইন্ড্রাস্ট্রির সহযোগিতায় জেলা প্রশাসক কাপ টি-২০ স্কুল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে।
উল্লেখ্য, টুর্নামেন্টে সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়, আলহাজ্ব জমিরুন নূর উচ্চ বিদ্যালয়, জগন্নাথপুর উপজেলা স্কুল ক্রিকেট টিম, আলহেরা মাদ্রাসা, দিরাই উপজেলা স্কুল ক্রিকেট টিম, দ্বীনি সিনিয়র মাদ্রাসা, তাহিরপুর উপজেলা স্কুল ক্রিকেট টিম, বুলচান্দ উচ্চ বিদ্যালয়, ছাতক উপজেলা স্কুল ক্রিকেট টিম, এইচএমপি উচ্চ বিদ্যালয়, ধর্মপাশা উপজেলা স্কুল ক্রিকেট টিম, দোয়ারাবাজার উপজেলা স্কুল ক্রিকেট টিম, বিশ্বম্ভরপুর উপজেলা স্কুল ক্রিকেট টিম, শাল্লা উপজেলা স্কুল ক্রিকেট টিম, জামালগঞ্জ উপজেলা স্কুল ক্রিকেট টিম, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা স্কুল ক্রিকেট টিম অংশগ্রহণ করছে।
আজ মুখোমুখি হবে সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় মুখোমুখি হবে আলহাজ্ব জমিরুন নূƒর উচ্চ বিদ্যালয়ের।