- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বিশ্ব মানবাধিকার দিবস পালন

স্টাফ রিপোর্টার
মানবাধিকার কমিশন সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস পালন করা হয়েছে।
রবিবার বেলা ১১ টায় শহরের মুক্তার পাড়াস্থ মহিলা সংস্থার সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ জগৎজ্যোতি পাঠাগারে এসে আলোচনা সভায় মিলিত হয়।
সংগঠনের       জেলা শাখার সভাপতি ফৌজি আরা বেগম শাম্মীর সভাপতিত্বে ও উপজেলা শাখার সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম পলাশ ও তামান্না আক্তারের সঞ্চালনায় সভায় প্রধান অথিতির বক্তব্য রাখেন, সিভিল সার্জন ডা. আশুতোষ দাশ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্টা মুক্তিযোদ্ধা মতিউর রহমান, অ্যাড. ড. মফচ্ছির মিয়া, গোলাম কিবরিয়া।
এছাড়াও বক্তব্য রাখেন, সংগঠনের সহ-সভাপতি জসিম উদ্দিন দিলীপ, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান বদরুল কাদির সিহাব, সদর উপজেলা কমিটির সভাপতি আব্দুল কাদির শান্তি মিয়া, জেলা শাখার যুগ্ম সম্পাদক সাইফুল আলম ছদরুল, রেজাউল করিম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মুহিবুর রহমান, সমাজসেবা সম্পাদক মো. নুরুল হাছান আতাহের, জেলা শাখার সদস্য ও ফতেপুর ইউপি সাবেক চেয়ারম্যান মহিবুর রহমান, কৃষক নেতা ও মানবাধিকার কমিশন জেলা সদস্য আব্দুল কাইয়ূম।
সভা শেষে নব গঠিত জেলা কমিটির সদস্যদের মধ্যে পরিচয়পত্র বিতরণ করা হয়। সভায় দুই জন মেধাবী ছাত্র জুয়েল আহমদ ও  সালমান হোসেনকে ৫ হাজার টাকা করে অনুদান প্রদান করা হয়।
সভায় বক্তারা রোহিঙ্গাদের উপর নির্যাতন বন্ধ করে অবিলম্বে মায়ানমারে নিরাপদে প্রত্যাবর্তন ও কফিআনান কমিশনের সুপারিশ বাস্তবায়নের দাবি জানান।

  • [১]