- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বিশ্ব শিশু অধিকার সপ্তাহ ও বিশ্ব শিশু দিবস পালিত

স্টাফ রিপোর্টার
‘শিশুর সাথে শিশুর তরে, বিশ্ব গড়ি নতুন করে’ স্লোগানে বিশ্ব শিশু অধিকার সপ্তাহ ও বিশ্ব শিশু দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে মঙ্গলবার রাত ৮টায় জাতীয় কন্যা শিশু দিবসে ন্যাশনাল চিলড্রেনস্ ট্রাস্ক ফোর্স (এনসিটিএফ), ইয়ূথ ফর চেঞ্জ এবং ইয়েস বাংলাদেশ এর আয়োজনে ভার্চুয়াল মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এনসিটিএফ সুনামগঞ্জের সভাপতি মো. কামরুজ্জামানের সভাপতিত্বে জুম এ্যাপস্ এর মাধ্যমে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. আবুল হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রথম আলোর সুনামগঞ্জ জেলা প্রতিনিধি খলিল রহমান।
এনসিটিএফ সুনামগঞ্জ জেলা ভলেন্টিয়ার শফিকুল ইসলাম ও প্রিয়াঙ্কা কর প্রিয়া’র ব্যবস্থাপনায় সভা সঞ্চালনা করেন শিশু সাংবাদিক দূর্বার শামিত আদি।
সভায় শিশুদের অধিকার প্রতিষ্ঠায় করনীয় এবং সমসাময়িক ঘটে যাওয়া দেশব্যাপী শিশু ধর্ষণ, নির্যাতনের তীব্র নিন্দা জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে শিশুরা বিভিন্ন দাবি ও সুপারিশ তুলে ধরা হয়।
এর মধ্যে উল্লেখযোগ্য হলো-শিশু ধর্ষণ বা শিশুর প্রতি যেকোন নির্যাতন প্রমাণ হলে দোষীদের দ্রুততম সময়ে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিশ্চিতকরণ, শিক্ষা প্রতিষ্ঠান এবং জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণস্থানে অভিযোগ বক্স স্থাপন ও নিয়মিত তদারকি করা, তথ্য প্রযুক্তির এই যুগে এ্যাপস্ উদ্ভাবন করে শিশুর প্রতি সহিংসতা বন্ধে সেবা প্রদানের উদ্যোগ নেয়া, ঘরে এবং বাইরে শিশুদের শতভাগ নিরাপত্তা বিধান করা এবং তাদের বেড়ে উঠার জন্যে একটি ইতিবাচক পরিবেশ তৈরিকরণ। শিশুর সামগ্রিক অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানানো হয় সভায়।
মতবিনিময় সভায় শিশুদের পক্ষে বক্তব্য রাখেন এনসিটিএফ হবিগঞ্জের সদস্য শামস আবিরুজ্জামান সিয়াম, ইজাজ আহমেদ, জুবায়ের রহমান চৌধুরী, মুস্তাফিজুল ইসলাম ইমন প্রমুখ।
উল্লেখ্য, জাতীয় কন্যা শিশু দিবসে আয়োজিত ভার্চ্যুয়াল মতবিনিময় সভা সুনামগঞ্জসহ পৃথক পৃথকভাবে একযোগে ৪০টি জেলায় অনুষ্ঠিত হয়েছে।

  • [১]