স্টাফ রিপোর্টার
‘শিশুর জন্য বিনিয়োগ করি, সমৃদ্ধ বিশ্ব গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি সুনামগঞ্জের উদ্যোগে রবিবার সকালে সুনামগঞ্জ সার্কিট হাউজে অন্ষ্ঠুানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) অসীম চন্দ্র বণিক’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. জয়নাল আবেদীন, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোঃ শাহ নুর আলম, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা ডা. তানজিল হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মণ।
পরে সপ্তাহব্যাপী অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ী শিশুদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।