স্টাফ রিপোর্টার
‘সাদা ছড়ির নিশ্চিত ব্যবহার, এ দিবসের অঙ্গীকার’ প্রতিপ্রাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে রবিবার বিকাল ৫ টায় অনুষ্ঠিত হয় র্যালি ও আলোচনা সভা।
জেলা প্রশাসকের কার্যালয় থেকে র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ করে শহীদ আবুল হোসেন মিলনায়তনে এসে আলোচনা সভায় মিলিত হয়।
সমাজসেবা অধিদপ্তরের উপ- পারচালক খান মোতাহার হোসেন’র সভাপতিত্বে ও আরডিএসএ’র নির্বাহী পরিচালক মো. মিজানুল হক সরকার’র পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আইনুর আক্তার পান্না।
বিষেশ অতিথির বক্তব্য রাখেন,
অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা তোফাজ্জল হোসেন চৌধুরী, জেলা দৃষ্টিপ্রতিবন্ধী কল্যাণ সংগঠনের সভাপতি আব্দুর রাজ্জাক, জেলা তৃণমূল প্রতিবন্ধী পুনর্বাসন সংস্থার সভাপতি তাজুল ইসলাম তারেক, জেলা প্রতিবন্ধী সমাজ কল্যাণ সমিতির সভাপতি নুরুদ্দিন, রিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সুবিমল চক্রবর্তী চন্দন প্রমুখ।
সভা শেষে দৃষ্টিপ্রতিবন্ধদের মধ্যে সাদা ছড়ি বিতরণ করা হয়।