- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বিশ্ব সিলেট সম্মেলন- অ্যাড. বজলুল মজিদ চৌধুরী খসরু ও পঙ্কজ কান্তি দে আমন্ত্রিত

স্টাফ রিপোর্টার
বৃহত্তর সিলেটিদের সংগঠন জালালাবাদ এসোসিয়েশনের উদ্যোগে আগামী ১৬ ও ১৭ সেপ্টেম্বর আমেরিকার নিউইয়র্কে অনুষ্ঠিতব্য দুই দিনব্যাপি ‘বিশ্ব সিলেট সম্মেলন’ এ যোগদানের জন্য আমন্ত্রণ পেয়েছেন দৈনিক সুনামগঞ্জের খবরের উপদেষ্টা সম্পাদক অ্যাড. বজলুল মজিদ চৌধুরী খসরু ও সম্পাদক-প্রকাশক পঙ্কজ কান্তি দে।
গত ১৮ আগস্ট শুক্রবার জালালাবাদ      
এসোসিয়েশনের পক্ষ থেকে বিশ্ব সিলেট সম্মেলনের  আহ্বায়ক ডা. জিয়া উদ্দিন আহমদ স্বাক্ষরিত আমন্ত্রণপত্র ই-মেইল যোগে দৈনিক সুনামগঞ্জের খবরের উপদেষ্টা সম্পাদক অ্যাড. বজলুল মজিদ চৌধুরী খসরু ও সম্পাদক পঙ্কজ কান্তি দে’কে পাঠানো হয়েছে।

  • [১]