- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বিশ^ স্বাস্থ্য দিবস উপলক্ষে শহরে বর্ণাঢ্য র‌্যালি

স্টাফ রিপোর্টার
বিশ^ স্বাস্থ্য দিবস  উপলক্ষে ‘সুশৃঙ্খল জীবনযাপন করুন ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখুন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে এক বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় সিভিল সার্জন ডা. আব্দুল হাকিমের নেতৃত্বে শহরের সদর হাসপাতালের সামনে থেকে র‌্যালিটি বের হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। র‌্যালিতে এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনজুর মোহাম্মদ শাহারিয়ার, জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ পরিচালক ডা. মোজাম্মেল হক প্রমুখ।  

  • [১]