- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বিহঙ্গ সাংস্কৃতিক সংসদের আহবায়ক কমিটি গঠিত

জনি রায়কে আহবায়ক, অমিত রায়কে সদস্য সচিব, শাহরিয়ার সুমনকে যুগ্ম আয়বায়ক  করে ২১ সদস্য বিশিষ্ট বিহঙ্গ সাংস্কৃতিক সংসদের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার সকাল ১১ টায় মোক্তারপাড়া মহিলা সংস্থার কার্যালয়ে কমিটি ঘোষণা করা হয়।
বিহঙ্গ            
সাংস্কৃতিক সংসদের আহবায়ক জনি রায়ের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক শাহরিয়ার সুমনের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল আলম ছদরুল।
আরো বক্তব্য রাখেন গীতিকার অরুণ তালুকদার, বিহঙ্গ যুগ্ম আহবায়ক অন্তর চন্দ্র দাস শুভ্র, সদস্য সচিব অমিত রায়, তামান্না আক্তার, আশফা আক্তার, ঝন্টু তালুকদার, দীপ্ত বর্মন, তনয় রায়, মাহিন আহমদ, অভিষেক রায় অভি, লক্ষী দাশ, রোকেয়া আক্তার মৌসুমী, আমেনা আক্তার, অর্চি রায়, রবিন বণিক, অনিক চন্দ্র দাশ প্রমুখ।  (প্রেস বিজ্ঞপ্তি)

  • [১]