- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বিড়ম্বনার শিকার গণমাধ্যমকর্মীরা

স্টাফ রিপোর্টার
সুরঞ্জিত সেনগুপ্তের মরদেহে শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠান সুশৃংখলাভাবে সম্পন্ন করার জন্য সবধরনের প্রস্তুতি নিয়েছিলেন পুলিশ প্রশাসন। শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানের সংবাদ কভার করতে গণমাধ্যমকর্মীরা বেলা ১০ টা থেকে সরব ছিলেন। অপেক্ষায় ছিলেন কখন মরদেহ আসবে এবং অনুষ্ঠানের সংবাদ কভার করবেন।
কিন্তু আওয়ামী অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের অব্যবস্থাপনার কারণে চরম বিড়ম্বনার শিকার হয়েছেন গণমাধ্যমকর্মীরা। মরদেহ মঞ্চে তোলার পর মঞ্চের সামনে দাঁড়ানোর জন্য কোন সুযোগ পাননি তারা। শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধের সামনে ঘেষাঘেষি করে দাড়িয়েছিলেন শত শত নেতাকর্মী। একই সাথে ব্যস্ত ছিলেন স্মার্ট ফোনের মাধ্যমে সেলফি তোলায়। গণমাধ্যমকর্মীদের দায়িত্ব পালনের সুযোগ করে দিতে কোন নেতাকর্মীদের এগিয়ে আসতে দেখা যায়নি। যার কারণে অনেক গণমাধ্যমকর্মী সঠিকভাবে ছবি ও ভিডিও তুলতে ব্যর্থ হন।

  • [১]