স্টাফ রির্পোটার
সুনামগঞ্জ জেলার একমাত্র ইংলিশ ভার্সন স্কুল ‘বিয়াম ল্যবরেটরী স্কুল’। এটি শহরের কাজীর পয়েন্ট এলাকায় সুরমা নদীরপাড়ে অবস্থিত। এবার এই স্কুলের পাশের হার শতভাগ। প্রথম বারের মত জেএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে ২ জন পরীক্ষার্থীই জিপিএ-৫ পেয়েছে। এরা হলো- শেখ খাদিজা মাহজাবিন ও ফাহমিদা ফাইজা। এবার প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ নেয় ৮ জন, এরমধ্যে ৮ জনই জিপিএ-৫ পেয়েছে। এরা হলো- কাব্য দাস, মাসকাওয়াথ হোসাঈন জীম, মোহশানা চৌধুরী, নবনিতা দে, সূর্যিতা দত্ত, মো. শামছুল আরেফিন, নায়িল নাসির আহমদ আলাভী, রাইদাহ লাবিকা রোদসি।
সুনামগঞ্জ বিয়াম ল্যাবরেটরী স্কুল ২০০৮ সালের সেপ্টেম্বর মাসে প্রতিষ্ঠিত হলেও এর শিক্ষা কার্যক্রম শুরু হয় ২০০৯
সালের জানুয়ারি মাসে। বর্তমানে ১৬৫ জন শিক্ষার্থী রয়েছে বিয়াম ল্যাবরেটরী স্কুলে। শিক্ষার্থীদের এবার ভাল ফলাফলে খুশি অভিভাবক ও বিদ্যালয় কর্তৃপক্ষ। এই প্রতিষ্ঠান শিক্ষায় আরোও এগিয়ে যাবে বলে প্রত্যাশা সংশ্লিষ্ট সকলের।
বিয়াম ল্যাবরেটরী স্কুলের প্রিন্সিপাল ড. জান্নাতুন ফেরদৌস বলেন, ‘উচ্চ মাধ্যমিক শিক্ষা স্তরের পর উচ্চ শিক্ষার সকল ক্ষেত্রে (মেডিকেল, ইঞ্জনিয়ারিং, এল.এল.বি) শিক্ষাগ্রহণের একমাত্র ভার্সন হল ইংরেজি। তাই শিক্ষার্থীদের ভবিষ্যত বিবেচনা করে অভিভাবকবৃন্দ বিয়াম ফাউন্ডেশনের শিক্ষা কার্যক্রমের সাথে তাল মিলিয়ে শিক্ষার্থীদের ইংরেজি ভার্সন পাঠ্যগ্রহণে উৎসাহী হবেন বলে আমি আশাবাদী। আমরা আগামীতে আরো ভাল ফলাফল উপহার দিতে পারব এমন প্রত্যাশা আমাদের।’