স্টাফ রিপোর্টার
জেলা প্রশাসন কর্তৃক পরিচালিত বিয়াম ল্যাবরেটরী স্কুলের নির্মাণাধীন ভবনের কাজ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন।
বৃহস্পতিবার বেলা ১১টায় বিয়াম ফাউন্ডেশনের শাখা ও জেলা প্রপ্রশাসন কর্তৃক পরিচালিত জেলার একমাত্র ইংলিশ ভার্সন স্কুল বিয়াম ল্যাবরেটরী স্কুলের চারতলা নতুন ভবনের চলমান কাজ পরিদর্শন করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা ইমরান শাহরিয়ার, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া সুলতানা, স্কুলের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. আবুল হাসান ও সহকারী শিক্ষক নাজিরা জাহান চৌধুরী, দিপায়ন চৌধুরী, রুমা চক্রবর্তী, ফারজানা আক্তার, আমিনা খাতুন,শুভ্র চক্রবর্তী, স্নিগ্ধা রায়, অভিজিৎ রায়, মো. আব্দুল মালেক, জেলা প্রশাসকের গোপনীয় সহকারী পিন্টু দাস।