- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বিয়ে করতে এসে বর শ্রীঘরে

ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশায় বিয়ে করতে এসে সাত দিনের জন্য কারাগারে গেলেন নয়ন মিয়া (১৮) নামের এক বর। এ সময় আইন ভঙ্গ করে বাল্য বিয়ের আয়োজন করার অপরাধে বরের বাবা ও কনের বাবাকেও অর্থদ- করা হয়েছে। শনিবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ দ-াদেশ দেওয়া হয়।
জানা যায়, ওইদিন দুপুরে কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার অষ্টগ্রাম গ্রামের জামাল মিয়ার ছেলে নয়ন মিয়ার সাথে ধর্মপাশা উপজেলার হাওর পাড়ের একটি গ্রামে পঞ্চম শ্রেণির এক ছাত্রীর বিয়ের আয়োজন চলছিল। স্থানীয় লোকজন বিষয়টি ইউএনওকে মুঠোফোনে জানান। ইউএনও মোহাম্মদ নাজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করার জন্য উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার
কার্যালয়ের উপ-সহকারি প্রকৌশলী মাহমুদুল হাসান ও ধর্মপাশা থানার এএসআই সাইফুল ইসলামকে সেখানে পাঠান।
পুলিশ ওই গ্রামে গিয়ে বাল্য বিয়ের আয়োজনের সত্যতা পাওয়ায় বর নয়ন মিয়া, বরের বাবা জামাল মিয়া ও কনের বাবা শহীদ মিয়াকে আটক করে সেখান থেকে নিয়ে আসেন। ওইদিন বিকেলে তাঁদেরকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে ইউএনও ও নির্বাহী  ম্যাজিস্ট্রেট বরকে সাতদিনের বিনাশ্রম কারাদ- ও বর এবং কনের বাবাকে এক হাজার টাকা করে জরিমানা অনাদায়ে দুই দিনের করে কারাদ-ের আদেশ দেন।
ধর্মপাশা থানার এএসআই সাইফুল ইসলাম জানান, দ-প্রাপ্ত বরকে কারাগারে পাঠানো হয়েছে। বর ও কনের বাবা জরিমানার টাকা পরিশোধ করে মুক্তি পেয়েছেন।

  • [১]