স্টাফ রিপোর্টার
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পূর্ববীরগাঁও ইউনিয়নের বীরগাঁও ইমদাদুল হক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপর ১২ টায় বিদ্যালয় প্রাঙ্গণে এই ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও সদর উপজেলা
আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম। সহকারি শিক্ষক মাওঃ হাবিবুর রহমানের পরিচালনায় এসময় বক্তব্য রাখেন, ম্যানেজিং কমিটির সভাপতি জামিনুল হক, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সাংবাদিক শহীদ নূর আহমেদ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ইউপি সদস্য মিজানুর রহমান, ফিরোজ আহমেদ ফিরোজ, বিদ্যালয়ের সহকারি শিক্ষক সাইদুর রহমান, সাবেক ইউপি সদস্য সাহাদাৎ হোসেন পাশা, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা ওয়াসিম উদ্দিন রায়মন, খালেকুজ্জামান, রিজু আহমেদ, ম্যানেজিং কমিটির সদস্য আবুল খয়ের , শারকুল হোসেন, জুবায়ের আহমদ, এমরুল হাসান, সেলিল আহমদ, মুরব্বি রায়ফত আলী, ইয়াজদুল মিয়া প্রমুখ।