স্টাফ রির্পোটার
দক্ষিণ সুনামগঞ্জের পূর্ব বীরগাঁও ইউনিয়নের বীরগাঁও ইসলামীয়া দাখিল মাদ্রাসার বার্ষিক ইসলামী মহা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বাদ যোহর থেকে মধ্য রাত পর্যন্ত চৌধুরীবাড়ি মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি মো. নূর জালাল করিমের সভাপতিত্বে ও সুপার মাও. জুবায়ের আল মাহমুদ এবং সহ সুপার মাও. নূর আহমদের যৌথ পরিচালনায় সম্মেলনে বয়ান পেশ করেন, মাও. আব্দুল মতিন(সিলেট), মাও. মর্তুজ আলী (আমানতপুরী), মাওলানা তাজ উদ্দিন তাজুদ (চিকারকান্দী), মাও. ফয়সাল আহমেদ, মাও. হুমায়ূন রশীদ। এছাড়া জেলার একাধিক প্রবীণ ও নবীন উলামায়ে কেরাম সম্মেলনে বয়ান পেশ করেন।
বক্তারা কোরআন ও হাদিসের আলোকে দুনিয়া ও আখেরাতের জীবণ ব্যবস্থা সম্পর্কে আলোকপাত করেন।