- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বীরগাঁও ইসলামীয়া দাখিল মাদ্রাসার পুনর্মিলনী অনুষ্ঠিত

পাগলাবাজার প্রতিনিধি
দক্ষিণ সুনামগঞ্জে বীরগাঁও ইসলামীয়া দাখিল মাদ্রাসার প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রীদের পুনর্মিলনী অনুষ্ঠান স¤পন্ন হয়েছে। শনিবার বেলা ১১টায় মাদ্রাসা সংলগ্ন মাঠে মাদ্রাসার প্রাক্তন ছাত্র মো. সুন্নত আলী ও সাইদুল ইসলামের যৌথ পরিচালনায় এবং মাদ্রাসা পরিচালনা কমিটির  
সভাপতি নূর জালাল করীমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আবদুস সালাম আল মাদানী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পূর্ব বীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর কালাম, আক্তাপাড়া আলীম মাদ্রাসার অধ্যক্ষ মঈনুল হক, ইক্বরা ক্যাডেট মাদ্রাসার অধ্যক্ষ মাও. আজিজুল হক, সাংবাদিক কাজী জমিরুল ইসলাম মমতাজ, মাসুম আহমদ, আহমদ কবির সামুয়েল, বীরগাঁও ইসলামীয়া দাখিল মাদ্রাসা সুপার জুবায়ের আল মাহমুদ, সাবেক সুপার নুরুল হক, সহ সুপার নূর আহমদ, সহকারী শিক্ষক আইনুল হক, মাসুম আহমদ, সাখাওয়াত হোসেন সুমন, কবি আজমল আহমদ, ছড়া ও গল্পকার মিনহাজ ফয়সল, দৈনিক সুনামগঞ্জের খবরের স্টাফ রিপোর্টার শহিদ নূর আহমদ, খোরশেদ আহমদ, এনায়েত উল্ল্যাহ্, আলী হায়দার, জাবের আহমদ, সোহাগ আহমদ, মোজাক্কির আহমদ।

  • [১]