- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বীরগাঁও মাদ্রাসায় আসবাবপত্র প্রদান

স্টাফ রির্পোটার    
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নে বীরগাঁও ইসলামীয়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থীদের পড়াশুনার সুবিধার্থে ডেক্স ও ব্যাঞ্চ প্রদান করেছে পূর্ব বীরগাঁও ইউনিয়ন পরিষদ ।
এলজিএসপি প্রজেক্ট টু এর অর্থায়নে মঙ্গলবার সকাল ১১ টায় বীরগাঁও ইসলামীয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে ৫০ হাজার টাকা মূল্যের ৭ জোড়া  ডেক্স ও ব্যাঞ্চ প্রতিষ্ঠানের সহকারী সুপার নূর আহমদের কাছে হস্তান্তর করেন পূর্ব বীরগাঁও ইউনিয়নের চেয়ারম্যান মো. নূর কালাম।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,প্যানেল চেয়ারম্যান দিদারুল হক দিদার, ইউপি সদস্য মিজানুর রহমান, জুবায়েল আহমদ, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য নাজমা বেগম, সিরাজুন নেছা, রুমিয়া বেগম, ইউপি সচিব সজিব কান্তি দাসসহ বীরগাঁও গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

  • [১]