মুক্তিযুদ্ধের অগ্নিকন্যা বীর মুক্তিযোদ্ধা বীরাঙ্গনা কাঁকন বিবি বীরপ্রতিককে দেখতে রবিবার সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে যান সুনামগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ড নেতৃবৃন্দ। অসুস্থ মুক্তিযোদ্ধা কাঁকন বিবি মেডিকেলের ১০নং ওয়ার্ডের ৮নং কেবিনে চিকিৎসাধীন রয়েছেন। এসময় তারা অসুস্থ এই নারী মুক্তিযোদ্ধার চিকিৎসার ব্যাপারে খোঁজ খবর নেন।
এসময় উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মো. ইদ্রিস আলী বীর প্রতীক, জেলঅ ইউনিট কমান্ডার মো. নুরুল মোমেন, সহকারি কমান্ডার বিনোদ রঞ্জন তালুকদার, মজিবুর রহমান চৌধুরী, দোয়ারাবাজার উপজেলা কমান্ডার সফর আলী সহ জেলা কমান্ডের নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি