স্টাফ রিপোর্টার
শহরের আরপিন নগরের বাসিন্দা মৃত সমজ উদ্দিনের ছেলে মুক্তিযোদ্ধা বুরহান উদ্দিন (৯০) আর নেই। বাধ্যর্কজনিত কারণে সোমবার দুপুরে
নিজ বাড়িতে ইন্তেকাল করেন তিনি (ইন্না…… রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ছেলে ও ৩ মেয়ে, নাতি, নাতনীসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। আজ মঙ্গলবার দুপুরে রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন শেষে শহরের লক্ষণশ্রী ঈদগাহ ময়দানে তাঁর নামাজে জানাযা অনুষ্ঠিত হইবে।