- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বীর মুক্তিযোদ্ধা শাহাব উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজারে বীর মুক্তিযোদ্ধা শাহাব উদ্দিন (৭৫) এর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। তার মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও রুহের মাগফেরাত কামনা করে শোক প্রকাশ করেছেন দোয়ারাবাজার প্রেসক্লাবের নেতৃবৃন্দ। সোমবার বেলা ১১টায় দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের পাইকপাড়া জামে মসজিদ ও হাফেজী মাদ্রাসা প্রাঙ্গণে জানাযা শেষে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হয়। এসময় সালাম প্রদর্শন করেন সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আহমেদ, দোয়ারাবাজার থানার এসআই সাইদুল হাওলাদারের নেতৃত্বে থানা পুলিশ সদস্যবৃন্দ, ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার, বীর মুক্তিযোদ্ধাগণ, ইউপি সদস্য মোশারফ হোসেন এবং গ্রামবাসিগণ।
উল্লেখ্য, উপজেলার বাংলাবাজার ইউনিয়নের রাউলী গ্রামের মৃত ইসমত আলীর পুত্র বীর মুক্তিযোদ্ধা শাহাব উদ্দিন (৭৫) রবিবার (৬ মার্চ) বিকাল ৫.৫৫টায় নিজ বাড়ীতে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি ২ ছেলে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

  • [১]