ছাতক প্রতিনিধি
ছাতকে বীর মুক্তিযোদ্ধা স্বরাজ কুমার দাসের রাষ্ট্রীয় মর্যদায় অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে। বুধবার রাত ১২টায় রাষ্ট্রীয় মর্যাদা শেষে শহরের কেন্দ্রিয় শ্মশান ঘাটে তার শবদেহের অন্ত্যেষ্টিক্রয়া সম্পন্ন করা হয়। রাষ্ট্রের পক্ষে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ইসলাম উদ্দিন। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার স্বরাজ কুমার দাস শহরের তাতিকোনা এলাকার মৃত সচিন্দ্র দাসের পুত্র। মৃত্যুকালে তিনি ২ স্ত্রী, ৫ কন্যা, ৪ পুত্র ও নাতি-নাতনী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বীর মুক্তিযোদ্ধা স্বরাজ কুমার দাস দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভোগছিলেন। বুধবার রাত ৮টায় সিলেট নগরীর রাগিব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। এদিকে বীর মুক্তিযোদ্ধা স্বরাজ কুমার দাসের মৃত্যুতে গভীর শোক প্রকাশ শোকায়িক পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, পৌর মেয়র আবুল কালাম চৌধুরী, সাবেক পৌর চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনু, পৌরসভার প্যানেল মেয়র তাপস চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আনোয়ার রহমান তোতা মিয়া, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নিজাম উদ্দিন বুলি প্রমুখ।