স্টাফ রিপোর্টার
আগামী বুধবার থেকে নতুন পাড়া শ্রীশ্রী মহাপ্রভুর মন্দিরে শুরু হচ্ছে অষ্ট প্রহর ব্যাপী নাম ও লীলা সংকীর্তন মহোৎসব। আগামীকাল মঙ্গলবার রাত ৮ টায় শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর ৫৩১তম আবির্ভাব তিথি ও দোলযাত্রা উপলক্ষে অনুষ্ঠিত মহোৎসবের অধিবাস ও মঙ্গলঘট স্থাপন। অধিবাস কীর্ত্তন পরিচালনা করবেন রমেন্দ্র নারায়ণ দাস। এর আগে সকাল ৮টায় শ্রীমদ্ভাগবতগীতা পরায়ণ, বিকাল ৪টায় শ্রীশ্রী চৈতন্যচরিতামৃতপাঠ, সন্ধ্যায় সন্ধ্যারতি কীর্ত্তন অনুষ্ঠিত হবে।
বুধবার ব্রাহ্ম মুহূর্ত থেকে অষ্টপ্রহরব্যাপী নাম ও লীলা সংকীর্ত্তন মহোৎসব শুরু হবে। নাম ও লীলা সংকীর্ত্তন পরিবেশন করবেন রমেন্দ্র নারায়ণ দাস, আঁখি সম্প্রদায়ের অধির ভৌমিক, হরিভক্তি সম্প্রদায়ের মুক্তপদ দাস, শ্রীশ্রী কালাচাঁদ সম্প্রদায়ের রাজন চন্দ্র দাস। সকাল ৮টায় রাধা গোবিন্দের পূজা অর্চনা ও দোলায় রাধা গেবিন্দ স্থাপন ও আবীর পুষ্পাঞ্জলী।
বৃহস্পতিবার সকাল ৭টায় রমেন্দ্র নারায়ণ দাসের পরিচালনায় দধিভান্ড ভঞ্জন ও কীর্ত্তন সমাপন।