- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বুরুঙ্গা আতঙ্কে শনির হাওরের কৃষক

আমিনুল ইসলাম, তাহিরপুর
বুরুঙ্গা আতঙ্কে রয়েছে শনির হাওরপারের কৃষক, যে কোন সময় বুরুঙ্গা ভেঙ্গে ডুবে যেতে পারে শনি হাওরের ১৫ হাজার হেক্টর কাঁচা পাকা জমির ধান। বেড়ী বাঁেধর নীচ দিয়ে ইদুরের সৃষ্ট গর্ত কিংবা কাকরার সৃষ্ট গর্ত দিয়ে পানি প্রবেশ করাকে স্থানীয় ভাষায় বুরুঙ্গা কিংবা ফুলপা বলা হয়ে থাকে। ঝালখালি, নান্টুখালি, লালুরগোয়ালা, বগিয়ানী, সাহেবনগর বেড়িবাঁধ এলাকা সহ শনি হাওরে এরকম বুরুঙ্গা রয়েছে কমপক্ষে ১০ টি। নদীতে পানি বৃদ্ধি পাওয়ার পর থেকেই বুরুঙ্গাগুলো দিয়ে সামান্য গতিতে পানি প্রবেশ করছে হাওরে। মাঝে মধ্যে দু’একটির আকার বড় হয়ে গেলে লোকজন নদীগর্ভে ডুব দিয়ে দিয়ে গর্ত খুঁেজ বের করে। কখনো কোনটির গর্ত পায় কখনো পায়না। যে কটির গর্ত পাওয়া যায় সেগুলোর উৎস মুখ মাটি ও বস্তা দিয়ে কোন রকম বন্ধ করে দেয়া হয়। যেগুলোর মুখ খুঁজে পাওয়া যায় না সেগুলো বন্ধ করাও সম্ভব হয় না। বিকল্প হিসেবে প্রবাহিত স্থানের উপর বালি ভর্তি শতশত বস্তা রাখা হয়। যদি মাটি যেতে যেতে বুরুঙ্গা স্থানটি ভেঙ্গে যায় সে ক্ষেত্রে তাৎক্ষণিক বস্তাগুলো মাটি চাপা দেয়।
শনিবার রাতে শনির হাওরের লালুরগোয়ালা ও বগিয়ানী বেড়ীবাঁধ এলাকায় দু’টি বুরুঙ্গা ভেঙ্গে বড় গর্তের সৃষ্টি হয়। শনিবার রাত ও রবিবার সারাদিন শত শত কৃষক অনেক খোঁজাখুঁজি করে কোন রকম বুরুঙ্গা দ’ুটো  নিয়ন্ত্রণে আনে। কখনো একাধিক মুখ মিলে আবার কখনো একটি মুখ মেলে একাধিক নালা একত্রিত হওয়ায় একটি  নালা         বন্ধ করলে অপরটি থেকেই যায়। আর ঐ নালামুখ না পাওয়া বুরুঙ্গাটিই মারাত্মক হুমকি হয়ে দাঁড়ায় হাওরের। বর্তমানে হাওরপাড়ের হাজারো কৃষক বুরুঙ্গা আতংকে রাত দিন পার করছেন।
শনি হাওরপার বগিয়ানী পাশর্^বর্তী গ্রাম রামজীবনপুর গ্রামের কৃষক শিপন মিয়া জানান, শনিবার রাতে গ্রামের জেলেরা হাওরে মাছ ধরতে গেলে বগিয়ানী স্লুইসগেট পাশ^বর্তী বুরুঙ্গাটি তাদের চোখে পড়ে। তারা গ্রামে খবর দিলে লোকজন নিয়ে রাতের বেলা বাঁধে যাই এবং কোন রকম আটকে রাখি।
তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল বলেন, হাওরের ক্লোজারবাঁধ, বেড়িবাঁধ সাথে নতুন করে বুরুঙ্গা স্বেচ্ছাশ্রমে এত কাজ করতে করতে কৃষক দিশেহারা। কৃষকদের নিয়ে আজও হাওরের বুরুঙ্গা মেরামত করছি।
সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন বলেন, জেলার একমাত্র বোরো ফসলী শনির হাওরটি কৃষকদের স্বেচ্ছাশ্রমের ফলে এখন পর্যন্ত আল্লাহর রহমতে টিকে রয়েছে।

  • [১]