- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বুলচান্দ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হলেন মো.কামরুজ্জামান

বুলচান্দ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি হয়েছেন মো.কামরুজ্জামান। মঙ্গলবার বিকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কার্যালয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অশোক রঞ্জন পুরকায়স্থ সভাপতিত্বে এক সভায় এই সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়। সভার শুরুতে বিদ্যালয়ের প্রয়াত সভাপতি আবেদ মাহমুদ চৌধুরীর মৃত্যুতে শোক জ্ঞাপন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, অভিবাবক সদস্য মো.জমির আলী, মো.কপিল উদ্দিন, ফরহাদ রাজা চৌধুরী, শিক্ষক প্রতিনিধি মো.রুহুল আমিন, মৌফিদা হাসান, মহিলা শিক্ষক প্রতিনিধি সাবিত্রী ভট্টাচার্য প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি

  • [১]