- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বৃক্ষরোপণ

স্টাফ রিপোর্টার
সারাদেশব্যাপি বৃক্ষরোপণ কর্মসূচীর অংশ হিসাবে সুনামগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় চত্বরে বৃক্ষরোপণ করে জেলাব্যাপি বৃক্ষরোপণের উদ্বোধন করেছেন জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম এবং পুলিশ সুপার মো. বরকতুল্লাহ্ খান।  রোববার দুপুর ১২ টা থেকে    
১ টা পর্যন্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাসহ একই সঙ্গে জেলায় প্রাথমিক শিক্ষা বিভাগের ৭ হাজার ৫৯৬ জন কর্মকর্তা-কর্মচারী এই বৃক্ষরোপণ কার্যক্রমে অংশ নেন।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচী উদ্বোধনের সময় জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. বায়েজিদ খান, সহকারী পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ প্রমুখ উপস্থিত ছিলেন।
দুপুর ১ টায় জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জানান, সুনামগঞ্জ জেলাজুড়ে প্রায় ৮ হাজার বৃক্ষরোপণ করেছেন তারা। তিনি জানান, দেশজুড়ে একযুগে এই কর্মসূচী পালন করা হয়েছে।

  • [১]