স্টাফ রিপোর্টার
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে মঙ্গলবার বৃক্ষরোপন কর্মসূচী পালন করেছে আওয়ামী লীগ। পৌর আওয়ামী লীগের উদ্যোগে এই কর্মসূচী পালন করা হয়। শহরের সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় চত্বরে ফলজ বৃক্ষরোপন করে কর্মসূচীর উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাড. খায়রুল কবীর রুমেন, যুগ্ম সম্পাদক হায়দার চৌধুরী লিটন, সাংগঠনিক সম্পাদক সিরাজুর রহমান সিরাজ, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ইশতিয়াক শামীম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মলয় চক্রবর্তী রাজু, আওয়ামী লীগ নেতা আমির হোসেন রেজা, সুবীর তালুকদার বাপ্টু, রেজাউল আলম নিক্কু, অ্যাডভোকেট আব্দুল আজাদ রুমান, জাকির হোসেন শাহীন, অ্যাড. হাসান মাহবুব সাদী প্রমুখ