- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন

বঙ্গবন্ধু শেখ মুজিবের জন্ম বার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেছেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন।
বৃহস্পতিবার সেভ দ্যা ন্যাচার অব বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কর্মসূচির উদ্বোধন করা হয়। ১০১ টি বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন কালে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক জসিম উদদীন।
এরপর সুনামগঞ্জ সুনামগঞ্জ পৌরসভা কার্যলয়ের সামনে বৃক্ষ রোপন করেন মেয়র নাদের বখত।
এ সময় উপস্থিত ছিলেন মেয়র কাউন্সিলর আহমেদ নূর, কাউন্সিলর মোশাররফ হোসেন, সেলিনা বেগম সভাপতি, সংগঠনের সাধারণ সম্পাদক উজ্জ্বল তালুকদার, সহ সভাপতি আহমেদ ইমতি মাছুম, খলিলুর রহমান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মহিম মিয়া, সাংগঠনিক সম্পাদক নোভা চৌধুরী, উজ্জ্বল হক, সদস্য মুস্তাফিজুর রহমান মজুমদার ইফতি, আলী ইমরান প্রমুখ।
প্রেসবিজ্ঞপ্তি

  • [১]