জেলা হিন্দু ছাত্র মহাজোট কমিটির উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার পৌর শহরের দূর্গা বাড়ি মন্দির ইসকন মন্দির, রাম কৃষ্ণ আশ্রমে বৃক্ষরোপন করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা হিন্দু ছাত্র মহাজোট কমিটির সভাপতি জনি বণিক, সহ সভাপতি বাপ্পা দেব, সাধারণ সম্পাদক সুব্রত দাস, যুগ্ম সাধারণ সম্পাদক লিপ্টু দাস সুজন, অর্থ সম্পাদক পিংকু তালুকদার, প্রচার সম্পাদক দিপাঞ্জন দে, দপ্তর সম্পাদক শুভজিৎ দাস ও ধর্ম বিষয়ক সম্পাদক দেবাশীষ দাস।
প্রেসবিজ্ঞপ্তি