লন্ডন প্রতিনিধি
প্রতিবছরের ন্যায় এবারও বৃটেনে বসবাসরত সর্বস্থরের বাঙালিরা বিন¤্র শ্রদ্ধা আর ভালবাসার মধ্য দিয়ে স্মরণ করল ভাষা শহীদদের। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ইষ্টলন্ডনের আলতাব আলী পার্কের শহীদ বেদীতে প্রথমে ফুলদিয়ে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন লন্ডনে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার নাজমুল কাওনাইন, সহকারী হাইকমিশনার খন্দকার এম তালহা, প্রেসমিনিষ্টার সাংবাদিক নাদিম কাদির, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র জন বিগস, স্পীকার কাউন্সিলার খালিছ উদ্দিন আহমদ।
এরপর একে একে দলীয় ভাবে শ্রদ্ধা নিবেদন করেন যুক্তরাজ্য আওয়ামীলীগ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), জাতীয় পার্টি, জাসদ, বাসদ, ন্যাপ, কমিউনিষ্ট পার্টি সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়া আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে পৃথক পৃথক ভাবে আলোচনা সভার আয়োজন করে লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশন, বাংলাদেশ সেন্টার, বিশ্ববাংলা নিউজ টুয়েন্টিফোরডট কম সহ বিভিন্ন সংগঠন। শুধু লন্ডন নয় রাজধানী লন্ডনের বাইরে বার্মিহ্যাম, ওল্ডহ্যাম, নিউপোর্ট, কার্ডিফ সহ বিভিন্ন শহরে বাঙ্গালীরা শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পনের মধ্যদিয়ে ভাষ াশহীদদের স্মরন করেন।