- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বৃষ্টিতে ভাল ফলনের আশা কৃষকদের

স্টাফ রিপোর্টার
দীর্ঘ খরার পর বৃষ্টি হওয়ায় স্বস্তি পেয়েছেন কৃষকেরা। ধানের ফসল ভাল ফলনের আশায় কৃষকেরা। বোরো ধানের ফসল ভাল হবে এই বৃষ্টিতে। পোকা—মকড়ের আক্রমণ থেকে রক্ষা পাবে ধান গাছ। ধান গাছ ও মুঠা বড় হবে। বাড়বে ধানের উৎপাদনও।
সদর উপজেলার বিভিন্ন স্থানে বৃহস্পতি ও শনিবার বৃষ্টি হওয়ায় বোরো ধানের বেশ ভাল হয়েছে। দীর্ঘদিন পানি সংকটের কারণে কৃষকেরা হিমশিম খেতে হয়েছে। বৃষ্টি না হওয়ার কারণে ধান গাছে পোকার আক্রমণ ছিল। ধানের ফুল ঝরে পড়েছিল, ধানে চিটা হওয়ার আশংকা ছিল। এখন বৃষ্টি হওয়ায় ধান গাছ ও মুঠা বড় হবে। বাড়বে ধানের উৎপাদন।
শহরতলীর দেখার হাওর, কানলার হাওর, মরাগাং, সিলুয়ার হাওর এলাকায় বোরো ধানের জমিতে বৃষ্টিপাত হওয়ায় ফসলের খুব ভাল হয়েছে। মঙ্গলকাটা, গুদিগাঁও, চৌমুহনী, নৈগাংসহ প্রভৃতি এলাকায় সবজি চাষেও বৃষ্টি হয়েছে। এই বৃষ্টিতে ফসলের খুব ভাল হয়েছে বলে কৃষকেরা জানান।
স্থানীয় একাধিক কৃষক জানান, বৃষ্টি হওয়ার আশায় ছিলাম দীর্ঘদিন। গত দুইদিনের বৃষ্টিতে আমাদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। ফসলি জমিতে পানি সংকট দুর হয়েছে। দূর হয়েছে নানা দুশ্চিন্তা। এখন ভাল ফসল উৎপাদনের আশায় আছি।
নৈগাং এলাকার কৃষক শরীফ মিয়া বলেন, বৃষ্টি না হওয়ায় ফসল বেশ ক্ষতির দিকে ছিল। এখন বৃষ্টি হয়েছে। ফসলের সকল প্রকার সমস্যা দুর হয়েছে। ভাল ফসল পাওয়ার আশায় আছি।
জাহাঙ্গীরনগর এলাকার কৃষক মরম আলী বলেন, বৃষ্টি হওয়ায় ফসলের অনেকটা ভাল হয়েছে। এখন যদি শীলা বৃষ্টি বা অন্যান্য দুর্যোগ না হয়, তবে ভাল বোরো ফসল পাওয়ার আশায় আছি।
গুদিগাঁও গ্রামের কৃষক আরব আলী বলেন, বৃষ্টিতে ধানের পাশাপাশি বর্ষাকালীন সবজি চারার বড় হবে, ফুল ও সবজি আসবে। যদি কোনো দুর্যোগ না হয়, তবে ভাল সবজি উৎপাদন হবে।
সদর উপজেলা কৃষি অফিসার সালাহ উদ্দিন টিপু বলেন, দীর্ঘদিন খরার পর বৃষ্টি হওয়ায় ধানে চিটা কমবে। বৃষ্টিতে ফসলের খুব ভাল হবে। পোকার আক্রমণও কমবে। একই সাথে এই সময়ের সবজি চাষেরও অনেকটা ভাল হবে। আশাকরি কোনো দুর্যোগ না হলে ধান ও সবজি উভয় ফসলের ভাল উৎপাদন হবে।

  • [১]