- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বৃষ্টি উপেক্ষা করে জগন্নাথপুরে ঈদ বাজারে ক্রেতাদের ঢল

জগন্নাথপুর অফিস
বৃষ্টি উপক্ষো করে জগন্নাথপুরের ঈদ বাজারে ঢল নেমেছে ক্রেতাদের। জগন্নাথপুর পৌরশহরের বিভিন্ন বিপণি বিতানে এমন দৃশ্য দেখা গেছে বৃহস্পতিবার। সকাল থেকে থেমে থেকে দিনভর বৃষ্টি ছিল জগন্নাথপুরে। বৃষ্টির বাধা উপেক্ষা করে ঈদ বাজারে মানুষের উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয়েছে। আর মাত্র ৩/৪ দিন পরেই পবিত্র ঈদ-উল ফিতর। ঈদের দিন যত ঘনিয়ে আসছে ক্রেতাদের ভিড় তত বাড়ছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন।  
জানা যায়, আসন্ন ঈদকে সামনে রেখে কাপড় ব্যবসায়ীরা কয়েক কোটি টাকার মালামাল আমদানি করেন। পৌর শহরসহ উপজেলার বিভিন্ন হাট বাজারের মার্কেট, বিপণি বিতান ও গার্মেন্টে আলোকসজ্জা করা হয়েছে। কোনো কোনো বিপণি বিতানের পক্ষে থেকে ছাড় ঘোষণা করা হয়েছে।
কাপড় ব্যবসায়ী বকুল গোপ জানান, ২০ রমজানের পর থেকেই ঈদ বাজার  
জমতে শুরু করে। বেচাকেনাও ভাল হচ্ছে। হাওরের ফসলডুরির প্রভাব ঈদ বাজারে নেই। তবে শহরের প্রধান সড়ক ও ড্রেনেজ ব্যবস্থা অনুপযোগি হয়ে পড়ায় সদরের বাহিরের লোকজনের উপস্থিতি একটু কমেছে।  
আলজান্নান মার্কেটের ঝলক ফ্যাশনের মালিক কদ্দুস মিয়া জানান, বৃষ্টি উপেক্ষা করে ক্রেতাদের ভিড় বাড়লেও আশানুরূপ ব্যবসা হচ্ছে না। তবে আশা করছি শেষ মুহূর্তে জমজমাট হয়ে উঠবে।  
জগন্নাথপুর বাজার তদারক কমিটির সাধারণ সম্পাদক জাহির উদ্দিন জানান, প্রতিবছরের মতোই ঈদ বাজার জমে উঠেছে, বেচাকেনাও ভাল হচ্ছে। সরকারী সাহায্য, প্রবাসি ও সমাজের বিত্তশালীদের অনুদানে হাওরের ফসলহানির প্রভাব লক্ষ্য করা যাচ্ছে না।

  • [১]