- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বেগম খালেদা জিয়ার বিদেশে সুচিকিৎসা ও মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল

সু.খবর রিপোর্ট
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেশে সুচিকিৎসা ও মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে সুনামগঞ্জ জেলা বিএনপি। সোমবার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে সুনামগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি কলিম উদ্দিন আহমেদ মিলন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নূরুল ইসলাম নূরুল’র সহ জেলা বিএনপি সিনিয়র নেতৃবৃন্দ, যুবদল, স্বেচ্ছাসেবক, ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শাল্লা
শাল্লায় বেলা সাড়ে ১১ টায় উপজেলার কলেজ বোডের তিন রাস্তার মুখে উপজেলা বিএনপির সভাপতি সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান গনেন্দ্র চন্দ্র সরকার ও সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল’র নেতৃত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন বিএনপি সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল, যুবদল আহবায়ক গোপাল চন্দ্র দাস, উপজেলা বিএনপি নেতা মাসুদ আল কাউসার সহ ছাত্রদল, কৃষকদল, শ্রমিক দলের নেতৃবন্দ।
ছাতক
দুপুরে ছাতকের গোবিন্দগঞ্জে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য, ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী। উপজেলা বিএনপির আহবায়ক, সুনামগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি অপরুক আহমদের সভাপতিত্বে ও ছাতক উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নিজাম উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবু হুরায়রা ছুরত, ছাতক পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন মহি প্রমুখ।
এসময় ছাতক উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। গোবিন্দগঞ্জ ডিগ্রি কলেজ গেট থেকে মিছিলটি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সাদা পুলের মুখে এসে শেষ হয়।

জগন্নাথপুর
জগন্নাথপুর উপজেলায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং সু-চিকিৎসার জন্য বিদেশে চিকিৎসার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে জগন্নাথপুর উপজেলা বিএনপি।
সোমবার বিকেল ৩টাটায় জগন্নাথপুর পৌর পয়েন্টে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, জগন্নাথপুর উপজেলা শাখার আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জগন্নাথপুর উপজেলা বিএনপির সভাপতি আবু হোরায়রা সাদ মাষ্টারের সভাপতিত্ব ও জগন্নাথপুর উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক ও জগন্নাথপুর উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক জুবেদ আলী লখনের পরিচালনায় বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা ও জগন্নাথপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি রফিকুল ইসলাম খসরু।
বিশেষ অতিথির বক্তব্য দেন, জগন্নাথপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জামাল উদ্দিন আহমেদ।
বক্তব্য দেন যুক্তরাজ্য বিএনপি নেতা মুজিবুর রহমান মুজিব, জগন্নাথপুর উপজেলা বিএনপির সদস্য আব্দুর নুর, উপজেলা বিএনপির সদস্য ডা: রাজা মিয়া, উপজেলা বিএনপির সদস্য আহমদ মিয়া, উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক দিলু মিয়া, উপজেলা বিএনপির সদস্য আখলুল করিম, উপজেলা বিএনপির সদস্য সৈয়দ জুবায়ের আহমদ আবু, উপজেলা বিএনপির সদস্য গোলাম কিবরিয়ার চৌধুরী পারভেজ, জগন্নাথপুর পৌর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদ, পৌর বিএনপির সদস্য হাজী নিজাম উদ্দিন, পৌর বিএনপির সদস্য আনহার মিয়া, পৌর বিএনপির সদস্য জালাল পৌর বিএনপির সদস্য হাবিল মিয়া, জগন্নাথপুর উপজেলা যুবদলের আহবায়ক ও সুনামগঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি আবুল হাশিম ডালিম, সুনামগঞ্জ জেলা যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক ও জগন্নাথপুর উপজেলা যুবদলের সদস্য হাজী সোহেল আহমদ খান টুনু, জগন্নাথপুর উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক সৈয়দ ইসহাক আহমদ, জগন্নাথপুর উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক জহিরল ইসলাম লেবু, জগন্নাথপুর উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক লুৎফুজ্জামান ছালিক জগন্নাথপুর পৌর যুবদলের আহবায়ক ও সুনামগঞ্জ জেলা যুবদলের সদস্য লিটন মিয়া, পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক ও সুনামগঞ্জ জেলা যুবদলের সদস্য শামিম আহমদ, পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক বেলাল পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক তারেক পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক আকমল হোসেন, পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক আবুল হোসেন রাব্বি, জগন্নাথপুর উপজেলা যুবদলের সদস্য আবুল হাসনাত আমির, রুহেল আহমদ চৌধুরী, আলিউল আহমদ, সৈয়দ মিজান, রাজু আহমদ, সুয়েব আহমদ, ফকরুল ইসলাম খান, আল আমিন ইসলাম, আব্দুল হক কামালী, অদুদ কামালী, পারভেজ আহমদ তালুকদার, সাদিক আহমদ, জামরুল ইসলাম, জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য রুকন মিয়া, আনু মিয়া, সুজন মিয়া, জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হাজী হারুনুর রশিদ হারুন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক জয়নুর আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক সৈয়দ নেওয়াজ মিয়া, জগন্নাথপুর পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নুরুল আমিন, পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক কামাল মিয়া, জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ মামুনুর রশিদ,উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শামসুল ইসলাম জাবির,সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সদস্য জুনেদ আহমদ,উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক ইমামুল হাসান,উপজেলা যুগ্ম আহবায়ক সাইফুল কামালী, জগন্নাথপুর পৌর ছাত্রদলের আহবায়ক ইমন আহমদ,যুগ্ম-আহবায়ক মারজান আহমদ,জগন্নাথপুর কলেজ ছাত্রদলের যুগ্ম-আহবায়ক শেখ শাহবির,যুগ্ম-আহবায়ক মারজান চৌধুরী, উপজেলা ছাত্রদলের সদস্য ইবরাহীম, সদস্য মুস্তাক আহমদ সাহেল,এম এ সালাম প্রমুখ।
সভাপতির বক্তব্যে জগন্নাথপুর উপজেলা বিএনপির সভাপতি আবু হোরায়রা সাদ মাষ্টার বলেন, বাংলাদেশের তিন তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপার্সন আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এই স্বৈরাচারী শেখ হাসিনার সরকার সম্পুর্ণ অবৈধ ভাবে অন্যায় ভাবে মিথ্যা বানোয়াট মামলায় সাজানো রায় দিয়ে বন্দি করে রেখেছে। আমরা জগন্নাথপুর উপজেলা বিএনপি পরিবার বেগম খালেদা জিয়ার অবিলম্বে মুক্তি চাই মুক্তির দাবি জানাচ্ছি, বেগম খালেদা জিয়াকে সু-চিকিৎসার জন্য বিদেশে যাবার অনুমতি এই সরকারের কাছে জানাচ্ছি। অনতিবিলম্ব বেগম জিয়াকে বিদেশে যাওয়ার অনুমতি দিন, অন্যতায় বেগম জিয়ার কিছু হলে এর দায়ভার এই সরকারকেই নিতে হবে।

  • [১]