- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বেগম খালেদা জিয়ার সঙ্গে আনিসুল হকের সাক্ষাৎ

তাহিরপুর প্রতিনিধি
সুনামগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আনিসুল হক বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন। সোমবার রাত সাড়ে ১১টায় বিএনপি চেয়ারপার্সনের গুলশানস্থ কার্যালয়ে তিনি সাক্ষাৎ করেন। এ সময় তিনি ফসলহানিতে      
অসহায় হাওরবাসীর বিষয়ে বিস্তারিত অবহিত করেন। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া তার কথা শুনেন এবং নিজ এলাকায় কাজ করার নির্দেশ প্রদান করেন।
আনিসুল হক মঙ্গলবার সন্ধ্যায় মোবাইল ফোনে জানান, আমি দেশ নেত্রীর সঙ্গে দেখা করে একমাত্র ফসল হারিয়ে বিপন্ন হাওরবাসীর দুরবস্থার কথা জানিয়েছি। তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে হাওরবাসীর পাশে থেকে সাধ্যমতো সহায়তা করার কথা বলেছেন এবং নেতাকর্মীদের নিয়ে এলাকায় কাজ করার নির্দেশ দিয়েছেন।

  • [১]