স্টাফ রিপোর্টার
নারী ও মানবমুক্তির অগ্নিশিখা বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্ম দিন উপলক্ষে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়েছে। সোমবার সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে এই কর্মসূচির আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠন ‘গৌরবের প্রান্তর’ ও ‘অঙ্গীকার বাংলাদেশ’।
এসময় বক্তব্য দেন সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, দৈনিক সুনামকন্ঠের সম্পাদক বিজন সেন রায়, ‘গৌরবের প্রান্তর’ ও ‘অঙ্গীকার বাংলাদেশ’ সংগঠনের সুনামগঞ্জের সমন্বয়ক মোজাম্মেল হক মুনিম, কমিউনিস্ট পার্টি সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাড. এনাম আহমদে, নারী নেত্রী পাঞ্চালী চৌধুরী, জেলা উদীচী’র সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, কৃষক লীগের সাধারণ সম্পাদক ও দৈনিক আমাদের সময়ের জেলা প্রতিনিধি বিন্দু তালুকদার, আইনজীবী অরুনাভ দাশ, চ্যানেল ২৪ এর প্রতিনিধি এ আর জুয়েল, সুনামগঞ্জ ছাত্র ইউনিয়নের সভাপতি দুর্যোধন দাস, জেলা খেলাঘরের সাধারণ সম্পাদক রাজু আহমেদ।
বক্তারা বলেন, আমৃত্যু নারী শিক্ষা, নারী ভাবনা ও নারী মুক্তির জন্য অগ্রণী ভূমিকা পালন করেছেন বেগম রোকেয়া। বেগম রোকেয়ার স্বপ্ন ছিল সমাজে নারী-পুরুষ সমান মর্যাদা আর অধিকার নিয়ে বাঁচবে। তাই নারী শিক্ষার প্রসারে কাজ করেছেন জীবনভর। তিনি আলো ছড়িয়েছেন। এই আলো নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দিতে হবে।