- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বেডফোর্ড বিএনপির উদ্যোগে আলোচনা ও দোয়া মাহফিল

বেডফোর্ড বিএনপির উদ্যোগে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৫তম শাহাদাৎ বাষীকি উপলক্ষে  স্থানীয় কমিনিউটি  হলে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শাখার সভাপতি তারু মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাজু আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির উপদেষ্টা পরিষদের সদস্য ও বেডফোর্ড বিএনপির প্রধান উপদেষ্টা এম এ রউফ।
এতে বক্তব্য রাখেন বেডফোর্ড বিএনপির সিনিয়র সহ সভাপতি শহীদুল হক, আশিকুর রহমান, জামাল উদ্দীন , এমএ নূর ,আজন উদ্দীন , মিলন মিয়া, আফসার খান, বাবুল মিয়া, আবুল খয়ের, আরজু মিয়া, মধু মিয়া প্রমুখ।
(প্রেস বিজ্ঞপ্তি)

  • [১]