- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বেতন ছাড়া অপ্রয়োজনীয় খাতের টাকা না দিতে শিক্ষার্থীদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জে গত এপ্রিল মাসে হাওরের ফসলহানির পর কৃষক পরিবারের শিক্ষার্থীরা এমনিতেই পড়াশোনা নিয়ে সমস্যায় আছে। পরিবারের পক্ষ থেকে তাদের লেখাপড়ার খরচ জোগাতে পারছেন না । তাই বেতন ছাড়া অন্যখাতের কোনো টাকা না নেওয়ার দাবিতে গতকাল বুধবার মানববন্ধন হয়েছে সুনামগঞ্জ সরকারি কলেছে।
দুপুরে কলেজের অনার্স ভবনের সামনে সাধারণ শিক্ষার্থীর ব্যানারে এই মানববন্ধন হয়। মানববন্ধনে  
জানানো হয়, এবার হাওরে ফসলহানির পর কৃষক পরিবারের লোকজন অনেক দুঃখে-কষ্টে দিন কাটাচ্ছেন। কৃষক পরিবারের শিক্ষার্থীদের লেখাপড়ার খরচ জোগাতে অভিভাবকেরা হিমশিম খাচ্ছেন। কিন্তু কলেজে বেতন ছাড়াও নানা খাত দেখিয়ে টাকা আদায় করা হয়। পরিবহনের কোনো ব্যবস্থা না থাকলেও প্রতিটি শিক্ষার্থীকে এ জন্য ২০০ টাকা, ধর্মীয় বিষয়ের কথা বলে আরও ৮০ টাকা, বিবিধ হিসাবে আরও ১০০ টাকা করে নেওয়া হয়। এসব অপ্রয়োজনীয় খাতের টাকা না নেওয়ার দাবি জানানো হয় মানববন্ধনে। পরে এ বিষয়ে অধ্যক্ষের কাছে লিখিত আবেদন দেন শিক্ষার্থীরা।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন কলেজের শিক্ষার্থী দ্বিপাল ভট্টাচার্য, রাজন পাল, জামিল আহমদ, ফারুক আহমদ, বকুল দাস, জয়ন্ত দাস, নাজনীন আনসারী, বিজয় দাস, মনির হোসেন, হেপি আক্তার, হাসান পাপন, আবদুল বারি,  নিমাই সরকার,  সাবিনা আক্তার, সমপা দাস,  নিলুপা আক্তার, জাহিদ হাসান, আনিসুজ্জামান, সুর্যসেন রায়, মিনার আহমেদ প্রমুখ।

  • [১]